বরগুনায় গ্রামবাসীর গণধোলাইয়ে ডাকাত নিহত

বরগুনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ০১:২৬আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০১:২৬

বরগুনা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকায় মো. বেল্লাল হোসেন (৪০) নামে এক ডাকাতকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার (১২ মার্চ) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ মার্চ) সন্ধ্যার আগে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন গ্রামে ডাকাত বেল্লালকে আটক করে রশি দিয়ে বেঁধে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত বেল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বেল্লাল কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধোন গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর ২০ মিনিটের মধ্যেই রোগী মারা যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ সাংবাদিকদের বলেন, ‘গণধোলাইয়ের খবর শুনে ঘটনাস্থল থেকে বেল্লালকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম