পিয়াসের লাশ পরিবারের কাছে হস্তান্তর, শুক্রবার শেষকৃত্য

বরিশাল প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৯:৩৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৪৯

বুড়িমারী জিরো পয়েন্টে পিয়াস (ফাইল ছবি) নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৭২ ফ্লাইটে তার লাশ ঢাকায় আনার পর পরিবারের কাছে হস্তান্ত করা হয়। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে বরিশাল মহাশ্মশান ঘাটে পিয়াসের শেষকৃত্য করা হবে বলে স্বজনদের সূত্রে জানা গেছে।

পিয়াসের বোনের জামাই হিমাদ্রি সরকার জানান, পিয়াসের বাবা লাশ বুঝে পেয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৫টা ৩৮ মিনিটের দিকে ইউএস বাংলার ব্যবস্থাপনায় অ্যাস্বুলেন্সে করে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেছেন। লাশের সঙ্গে পিয়াসের বাবা সুখেন্দু শেখর রায় এবং চাচাতো ভাই পার্থ রায় রয়েছেন।’

তিনি আরও জানান, পিয়াসের লাশ প্রথমে তার শিক্ষাপ্রতিষ্ঠান গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন চিকিৎসা মহাবিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা প্রদর্শনের পর স্বজনরা পিয়াসের লাশ নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেবেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে পিয়াসের লাশ বরিশাল পৌঁছাতে পারে বলে স্বজনরা অনুমান করছেন।

/এআর/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের