পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান

পিরোজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৩:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৩:৪৯

পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান পিরোজপুরের মঠবাড়ীয়া পৌর শহরের বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার সকালে (২৮ মার্চ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঠবাড়ীয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিরোজপুরে আগুন মঠবাড়ীয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুর রহমান জানান, সকাল পৌনে ১০টার দিকে শহরের কাপুড়িয়া পট্টিতে থাকা ঝন্টু মালের মোমবাতি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝন্টু মালের মোমবাতির কারখানা, পাঁচটি টিভি মেকারের দোকান, জামা কাপড় তৈরির দোকান, চায়ের দোকান, ডেকোরেটরের দোকান পুড়ে গেছে।

মুন্নি ডেকোরেটরের মালিক মাহাবুব মিয়ার দাবি আগুনে তার একারই ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ীদের ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ