চরফ্যাশনে এনজিও’র কিস্তি কেড়ে নিলো রিকাশাচালকের প্রাণ!

ভোলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ২০:০৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:১৪

ভোলা ভোলার চরফ্যাশনে রিকশাচালক লোকমান হোসেন (৪৫) চারটি এনজিওর ঋণের টাকার চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মার্চ) রাতে উপজেলার উমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, রিকশাচালক লোকমান হোসেনের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। এরমধ্যে পাঁচজনই শিশু। লোকমান তার বড় মেয়ের বিয়ে ও সংসার পরিচালনার জন্য স্ত্রী ও তার নামে এনজিও ‘আশা’ থেকে ৭০ হাজার, ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ (জিজেইউএস) জনতা বাজার শাখা থেকে ৩৫ হাজার, ‘পরিবার উন্নয়ন সংস্থা’ (এফডিএ) থেকে ৪৯ হাজার ও ‘কোস্ট ট্রাস্ট’ থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ ৪০ হাজার টাকার ঋণ নেন।

এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি হিসেবে শনিবার ১ হাজার ৩০০, রবিবার ৯৫০, সোমবার ১ হাজার ৮৫০ ও ১ হাজর ৩৫০ টাকা দিতে হয় লোকমানের। এই কিস্তি পরিশোধ করতে স্থানীয় ৯ জনের কাছ থেকে বিভিন্ন সময় সুদের ওপর টাকা ধার নেন তিনি। এতে তার দায়-দেনার চাপ আরও বাড়ে। এদিকে এনজিও কর্মীরা মাঝে মধ্যে তার বাড়িতে এসে ঋণের টাকা চায়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

ঘটনার দিন শনিবার পরিবার উন্নয়ন সংস্থার কিস্তির ১ হাজার ৩০০ টাকা কিস্তি পরিশোধ করেছিলেন লোকমান। পরদিন রবিবারের গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ৯৫০ টাকার কিস্তির টাকা যোগাড় করার চেষ্টা চালান তিনি। একপর্যায়ে কোনও উপায় না পেয়ে তার স্ত্রী তাকে রেখে টাকার সন্ধানে বিকালে ঘর থেকে বের হয়। পরে স্ত্রী এসে দেখে তার স্বামী নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় ওয়ার্ড গ্রাম পুলিশ সানাউল্লাহর অভিযোগ, ধার-দেনার ভার সইতে না পেরে এ আত্মহত্যার পথ বেছে নেন লোকমান। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক পরিদর্শন করেছেন।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি যে লোকমান দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন। তাছাড়া তার পরিবার কোনও ধরনের আইনগত পদক্ষেপে যেতে চাইনি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও মামলা হয়নি।

ইউপি সদস্য ছালাউদ্দিন বলেন, লোকমানের আত্মহত্যার কথা শুনেছি। বিষয়টি দুঃখজনক।

আমলামপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম বলেন, আমি দাফন-কাফনের খরচ দিয়েছি। এনজিও ও স্থানীদের ধার-দেনার কারণে লোকমান আত্মহত্যা করেছে বলে শুনেছি।

এদিকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মুহিন বলেন, ‘আমাদের কোনও ঋণ গ্রহীতাকে আমরা কখনওই কোনও ধরনের চাপ দেই না। প্রয়োজনে দুই-তিন সপ্তাহ সময়ও দেই। লোকমানের আত্মহত্যার সঙ্গে আমাদের সংস্থার কোনও সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘লোকমানের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। ’

কোস্ট ট্রাস্টের সমন্বয়কারী মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা কোনও ঋণগ্রহণকারী সদস্যদের সঙ্গে এমন কোনও আচরণ করি না যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। লোকমানের আত্মহত্যার বিষয়টি দুঃখজনক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ