কারাগারে স্বামীকে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী আটক

বরিশাল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৯:২১আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১১:০৪

আটক সাদিয়া কারাগারে মাদক মামলায় বন্দি স্বামী সজলের সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্ত্রী সাদিয়া আক্তার (২৪) আটক হয়েছে। এ সময় সুমন নামে বরখাস্ত হওয়া পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, স্ত্রী পরিচয় দিয়ে সাদিয়া মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামি সজলের সঙ্গে দেখা করতে আসেন। ভেতরে প্রবেশ করানোর সময় নারী জেলগার্ড সাদিয়ার  হাতব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পিস ইয়াবার একটি প্যাকেট পান। বিষয়টি কোতোয়ালি পুলিশকে জানানো হলে তারা ইয়াবাসহ সাদিয়াকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে সাদিয়া জানান, ওই ইয়াবা ট্যাবলেট কারাগারের ভেতরে পাচারের জন্য সুমন তাকে দিয়েছে। সে কারাগারের আশপাশেই অবস্থান করছে। পরে পুলিশ সুমনকেও সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক পুলিশের বরখাস্ত কনস্টেবল সুমন আটকের পর নগরের কালুশাহ সড়কে সুমনের বাসায় তাল্লাশি চালিয়ে সেখান থেকে আরও ৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক জানান, কনস্টেবল সুমন ২০১৬ সালে মাদকসহ আটক  হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি জানান, সাদিয়ার স্বামী সজল এক সপ্তাহ আগে ইয়াবাসহ আটক হয়ে মাদক মামলায় জেলে যান। আটককৃতদের বিরুদ্ধেও মামলা করা হবে।

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান