কারাগারে বন্দি স্বামীকে মাদক দিতে গিয়ে স্ত্রীসহ আটক ২

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১১:২০আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১১:২০

গ্রেফতার  

কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্ত্রীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।  

আটককৃতরা হলো, কারাগারে আটক সজলের স্ত্রী সাদিয়া আক্তার সাদিয়া (২৪) ও বরখাস্ত পুলিশ কনেস্টেবল সুমন। আটক নারী সাদিয়া আক্তার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা ও মাদক মামলায় কারাগারে থাকা সজলের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, স্ত্রী পরিচয় দিয়ে সাদিয়া আক্তার মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের আটক মাদক মামলার আসামি সজলের সঙ্গে দেখা করতে আসেন। ভেতরে ঢুকার সময় ইয়াসমিন নামে এক নারী জেলগার্ড সাদিয়া আক্তারের হাতব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পিস ইয়াবার একটি প্যাকেট পান। বিষয়টি কোতোয়ালি পুলিশকে জানানো হলে তারা ইয়াবাসহ সাদিয়াকে আটক করেন।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সাদিয়া জানান, ওই ইয়াবা ট্যাবলেট কারাগারের ভেতরে পাচারের জন্য সুমন নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনেস্টেবল তাকে দিয়েছে। সে কারাগারের আশপাশেই অবস্থান করছে। পরে পুলিশ সুমনকেও সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের পর নগরের কালুশাহ সড়কে সুমনের বাসায় তাল্লাশী চালিয়ে সেখান থেকে আরও ৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক জানান, কনস্টেবল সুমন ২০১৬ সালে মাদকসহ আটক  হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে সে আর  পুলিশ বাহিনীতে নেই।

তিনি আরও জানান আটক সাদিয়ার স্বামী সজল এক সপ্তাহ আগে ইয়াবাসহ আটক হয়ে মাদক মামলায় জেল হাজতে রয়েছে। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।

আরও পড়ুন: ফরিদপুরে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের