এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবারের উত্তরপত্র শনিবার উদ্ধার!

বরগুনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৪:০১আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৫:০৮

বরগুনা

বরগুনার আমতলীতে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবারের ইংরেজি প্রথমপত্র পরীক্ষার উত্তরপত্র শনিবার সকাল সাড়ে ৯টায় আমতলী সরকারি কলেজ কেন্দ্রের ১০২ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেছে পরীক্ষার্থীরা। এ ঘটনায় ওই কক্ষে থাকা তিন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়াসহ শোকজ করা হয়েছে।

ওই তিন শিক্ষক হলেন আমতলী সরকারি কলেজের প্রভাষক সাইফুর রহমান, টিয়াখালী কলেজের সাইফুল ইসলাম ও একই কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম। আমতলী সরকারি কলেজ ও পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের কাছ থেকে জানা যায়, আমতলী উপজেলায় মোট ৪২৫ জন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ৬ জন অনুপস্থিত রয়েছে। আমতলী সরকারি কলেজের ১০২নং কক্ষে ৮৭ জন ক্যাজুয়াল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল। বৃহস্পতিবার ১০২ নম্বর কক্ষের পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা যে যার মতো বাড়ি চলে যান।

শনিবার সকাল সাড়ে ৯টায় ১০২ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দেওয়ার জন্য কক্ষে ঢোকামাত্র মেঝেতে একটি উত্তরপত্র দেখতে পান। উত্তরপত্রের রোল নম্বর মিলিয়ে দেখেন এটি ইউনুস আলী খান কলেজের মালা নামে এক পরীক্ষার্থীর। (রোল-৮২৩৮০৮, রেজিস্ট্রেশন নম্বর-১১১৫২৬৩০১৬)। ওই পরীক্ষার্থী নিজেও তখন ওখানে উপস্থিত ছিলেন। তিনি তার উত্তরপত্র এভাবে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে উত্তরপত্রটি চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ইউসুফ হল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।

চলমান পরীক্ষার ভারপ্রাপ্ত হল সচিব বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, ‘ভুলবশত এটি হয়েছে। কর্তব্যে অবহেলার দায়ে তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশে উদ্ধার হওয়া উত্তরপত্রটি আমি নিজে নিয়ে যাবো। 

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অপরিচিত লোকের সঙ্গে কোনও কথা বলবেন না বলে জানান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই।  বৃহস্পতিবার ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী তিন শিক্ষক তাদের দায়িত্ব পালনে চরম অবহেলা করেছে। অবহেলার দায়ে আমতলী সরকারি কলেজের প্রভাষক সাইফুর রহমান, টিয়াখালী কলেজের সাইফুল ইসলাম ও একই কলেজের প্রভাষক তৌহিদুল ইসলামকে চলমান পরীক্ষা থেকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে। উদ্ধার হওয়া উত্তরপত্রটি ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো.  মজিবুর রহমানকে বোর্ডে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। পরীক্ষার্থীর যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

আরও পড়ুন: বাস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে খালেদা জিয়াকে


/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান