কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বরগুনা জেলার সন্তান ঢাবি উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের বাসভবনে হামলার নিন্দা জানিয়ে এই মানববন্ধন করে জেলার বাসিন্দারা। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, একজন শিক্ষবিদ এর বাসভবনে হামলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় স্বাধীনতা বিরোধীরা এ কর্মকাণ্ডের সাথে জড়িত। কখনও প্রকৃত সাধারন শিক্ষার্থীরা একজন উপাচার্যের বাসভবনে হামলা করতে পারেনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা এনজিও ফোরামের সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মুশফিক আরিফ প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।







