ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে আন্দোলন: বিএম কলেজের ছয় ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ

বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১২:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:০৫

বরিশাল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে আন্দোলনকারী ছয় ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। হল ছাড়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি জানান, শিক্ষক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার নিরপেক্ষ তদন্তে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এই ঘটনায় জড়িতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রীদের এভাবে হল ছাড়ার নির্দেশের বিরুদ্ধে সাধারণ ছাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ছাত্রলীগ নেত্রী ঝুমুরের বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে বিএম কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌসি, রহিমা আফরোজ ইভা, ফাতিমা শিমু, শাকিলা, তানজিলা আক্তার মিষ্টি ও শারমিন আক্তারকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

হল ছাড়ার নির্দেশপ্রাপ্ত ফাতেমা শিমু বলেন, ‘তদন্ত করার স্বার্থে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।’

বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, ছাত্রলীগ নেত্রী ঝুমুরকে হল থেকে বের করে দেওয়ার পর সে বিভিন্ন মাধ্যম থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে তদবির করতে থাকে। সরকারি দলের অনেক নেতার কাছে ধরনা দিয়ে তাদের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে ফোন করে ঝুমুরের বিরুদ্ধে আন্দোলনকারী ছয় ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে।

উল্লেখ্য, কলেজের ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার ঝুমুরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের ছাত্রীদের নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করা ও ইয়াবা ব্যবসাসহ নানা অভিযোগ ওঠে। এসব বিষয়ে সাধারণ ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছে। অভিযোগ দেওয়ার পর ঝুমুর গত ২২ এপ্রিল ছাত্রীদের নানাভাবে শাসানোর একপর্যায়ে কয়েকজনকে মারধরও করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ছাত্রীরা ঝুমুরকে মারধর দিয়ে তার রুমের আসবাবপত্র মূল-সড়কে এনে পুড়িয়ে হল থেকে বের করে দেয়। পরের দিন ওই ছাত্রীরা আবারও কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়ে ঝুমুরকে স্থায়ী বহিষ্কারের দাবি জানালে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের