ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের জানাজায় হাজারও মানুষের ঢল

ভোলা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ০২:২৮আপডেট : ১৯ মে ২০১৮, ০৯:২৯

নিহত নাজিম উদ্দিনের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় হাজারও মানুষের ঢল রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা ও ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজায় হাজারও মানুষের ঢল নামে।

নাজিম উদ্দিন ঢাকা ট্রিবিউন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।  বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। 

শুক্রবার (১৮ মে) সকালে নাজিম উদ্দিনের লাশ তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ১১ নং ওয়ার্ডে নিয়ে আসা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়ি সংলগ্ন দক্ষিণ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর ৩ দিন আগে তার এক কন্যা সন্তান জন্ম নেয়। এছাড়া  তার ৯ বছর বয়সী আরেক  কন্যা সন্তান রয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন নিহত নাজিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী