বিসিসি’র সাবেক সিইও’র সম্পদের খোঁজে দুদকের চিঠি

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০১৮, ২০:৫৮আপডেট : ৩০ মে ২০১৮, ২০:৫৮

  দুদক

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রনজিৎ কুমারের সম্পদের খোঁজখবর নিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই চিঠি মঙ্গলবার বিসিসিতে পৌঁছেছে বলে জানিয়েছেন বিসিসি’র বর্তমান সিইও ওয়াহিদুজ্জামান।

বিসিসির দায়িত্বশীল সূত্র জানায়, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার বা তার স্ত্রী-সন্তানের নামে বরিশাল নগরীতে স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত সব তথ্য আগামী ৫ জুনের মধ্যে ঢাকা দুদকে জানানোর জন্য বলা হয়েছে।

বরিশাল নগরীর বা আশপাশে রনজিৎ কুমার ও তার স্ত্রী-সন্তানদের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে কিনা দুদক তা নিশ্চিত হতে এ চিঠি দিয়েছে বলে জানান বিসিসি মেয়র আহসান হাবিব কামাল।

রনজিৎ কুমার বর্তমানে ঢাকায় যৌথ মূলধন কোম্পানি ফার্মসমূহের অধিদফতরের উপ-নিবন্ধক পদে কর্মতর আছেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি ২০১৫ জুন থেকে ২০১৬ জুলাই পর্যন্ত বিসিসিতে প্রধান নির্বাহী পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিসিসির সচিব ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে