বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৭ দিনে গ্রেফতার ৩৪০

বরিশাল প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ২০:১৭আপডেট : ০৪ জুন ২০১৮, ২০:৪১

বরিশাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে গত ১৭ দিনে ৩৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকসহ অস্ত্র ও গুলি।  সোমবার (০৪ জুন) দুপুরে বরিশাল নগরের আমতলা মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদে সম্মেলন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান জানান, প্রথম রমজান থেকে ১৭ রমজান পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কোতোয়ালি থানা, বন্দর থানা, কাউনিয়া থানা ও এয়ারপোর্ট থানা পুলিশ তালিকাভুক্ত সন্ত্রাসী, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৩৪০ জনকে আটক করেছে।

তাদের মধ্যে নিয়মিত ১০১ মামলায় ১২৭ জন এবং বিএমপি আইনে ১৩১টি মামলায় ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি আইনে মামলার বেশিরভাগই মাদকসেবী ও দেহ ব্যবসায়ী রয়েছে।

তাদের কাছ থেকে ৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল, পৌনে ৩ লিটার দেশি মদ, ১টি পাইপগান, ১টি চাপাতি, ১টি রামদা ও ৮টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের