অক্টোবর মাসের মধ্যেই সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে: র‌্যাব মহাপরিচালক

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০১৮, ২০:৪৫আপডেট : ১২ জুন ২০১৮, ২১:০৬

আত্মসমর্পণকারী বনদস্যূদের মাঝে ঈদ উপহার দিচ্ছেন ব্যাবের মহাপরিচাল বেনজির আহমেদ  সামগ্রিকভাবে ‘জলদস্যুদের আত্মসমর্পণের বিষয়টি একটি সামাজিক আন্দোলনের উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি ও জনগোষ্ঠীও এই সামাজিক আন্দোলনের অংশীদার। সুন্দরবনের জলদস্যুরা পরিবারের সদস্যদের ছেড়ে দীর্ঘদিন জঙ্গলে অবস্থান করায় তাদের সন্তানদের ওপর এর প্রভাব পড়ে। যার ফলে তাদের সন্তানরা সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে ওঠতে না পেরে পরবর্তীতে একই পেশা বেছে নেয়। সার্বিক দিক বিবেচনা করে জলদস্যুর সন্তানরা যেন সমাজে সুস্থ ও সুন্দরভাবে বসবাস করতে পারে এর জন্য আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসনের জন্য ‘সুন্দরবনের হাসি’ (প্রস্তাবিত) প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী আত্মসমর্পণকারী ২৩টি দস্যু দলের সদস্যদের ১৯৪ জন স্ত্রী, ১৮৫ জন মেয়ে সন্তান ও ১৮৬ জন পুত্রসন্তান রয়েছেন। শর্তানুযায়ী তাদের মধ্যে ৫০ জনের স্ত্রী ও ৪২ জন মেয়ে সন্তান এবং ৩৮ জন ছেলে সন্তানকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

এছাড়াও এ পর্যন্ত আত্মসমর্পণ করা জলদস্যু এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে সর্বমোট ২৩ জন সেলাই মেশিন, ২৪ জন ড্রাইভিং, ০১ জন বুটিক, ০৩ জন কম্পিউটার প্রশিক্ষণ, ১০ জন লেখাপড়া ও নিজ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি এবং ০৪ জন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। এ বিষয়ে র‌্যাব প্রয়োজনীয় সহায়তা দেবে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

এ সময় অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের