গৌরনদীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বিঘ্নিত

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৯:০৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:১৩

গৌরনদীতে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বিঘ্নিত

গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা এলাকার মৃধাবাড়ির কাছে নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়কের বেইলি ব্রিজেটি ধসে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বালু বোঝাই একটি  ট্রাক বেইলি ব্রিজটিতে উঠলে তা ধসে পরে। এর পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

দুর্ঘটনা ঘটার পর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনাস্থলের উভয় দিকে ২ শতাধিক যানবাহন আটকা পড়েছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার ১৯টি রুটের লাশ ও রোগীবাহী অ্যাম্বেুলেন্সসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে দুরপাল্লার বাস ও ট্রাকগুলো রাজৈর- কোটালীপাড়া-পয়সারহাট-গৌরনদী সড়ক হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ঢুকছে। এতে প্রায় ৮০ কিলোমিটার সড়ক অতিরিক্ত ঘুরতে হচ্ছে এবং  দেড়ঘণ্টা সময় বেশি লাগছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, মঙ্গলবার  সকাল ৬টার দিকে বালুবাহী ১০ চাকার ১টি ট্রাক ওই বেইলি ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ট্রাকসহ ভেঙে পড়ে। এরপর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে ট্রাকের বিরুদ্ধে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত ভাঙা ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করেছে বরিশালের সড়ক বিভাগ।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ  জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লায় একটি পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণ করা হচ্ছে। মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখার জন্য গত ১৫ দিন আগে পুরনো কালভার্টের পশ্চিম পাশে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ দেওয়া হয়। কিন্ত মঙ্গলবার সকালে অতিরিক্ত মালবাহী ট্রাকের ভারবহন করতে না পারায় বেইলি ব্রিজটি দেবে ও আংশিক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। এ কাজ শেষ হতে গভীর রাত হয়ে যেতে পারে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খান গোলাম মোস্তফা ঘটনাস্থলে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী থেকে বালু বোঝাই করে একটি ট্রাক গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি সকাল ৬টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকা অতিক্রম করার সময় নির্মাণাধীণ কালভার্টের জায়গায় বসানো বিকল্প বেইলি ব্রিজে উঠলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকটি আটকে যায়।

মেঘনা পরিবহনের চালক নুর মিয়া এবং বিএনএফ পরিবহনের চালক সাইফুল ইসলাম জানান, ঠিকাদারের গাফলতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করায় এটি ভেঙে পড়েছে।  এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটা কোনও ভারি যানবাহনের ভার নিতে পারেনি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান