বরিশালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে অধ্যক্ষকে শোকজ

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৩:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৩:৩৭

বরিশাল সিটি করপোরেশন সরকারি কর্মকর্তা হয়ে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহাকে শোকজ করা হয়েছে। শুক্রবার (২০ জুলাই) রাতে আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে করা শোকজের জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। শোকজ নোটিশে স্বাক্ষর করেছেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান।

শনিবার (২১ জুলাই) দুপুরে শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করে ডা. ভাস্কর সাহা বলেন, ‘আমি আইনজীবীর মাধ্যমে শোকজের উত্তর দেব।’

নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অডিটরিয়ামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র প্রার্থী সাদিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ ওই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং নার্সরাও এতে অংশ নেন।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, গত ১৯ জুলাই সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের পক্ষে আইনজীবী নাজিম উদ্দিন পান্না। অভিযোগ পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাই-বাছাই শেষে গত শুক্রবার রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহাকে শোকজ করে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের