সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৩:২৫আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৩:২৫

বরিশাল বরিশাল নগরীর উত্তর প্রান্তের তালতলী এলাকার কাজী-বাড়ীতে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কারর করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হন একজন। মঙ্গলবার (২৪ জুলাই) এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারুন (৩০) ও রফিক (২৬)। আহত নাসিরকে (৩০) বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, স্থানীয় সুলতান ফরাজীর একতলা বাড়ির দোতালার নির্মাণ কাজের সময় সেন্টারিংয়ের কিছু কাঠ পাশের টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেই কাঠ উদ্ধার করতে শ্রমিকরা সেপটিক ট্যাংকে নামলে ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন গুরুতর অসুস্থ হয়। হতাহতদের সবাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান