বরিশালে ইয়াবা বিক্রির সময় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৯:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২০:২১

বরিশালে ইয়াবা বিক্রির সময় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেফতার ইয়াবা বিক্রির সময় বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর ছোট ভাই যুবলীগ নেতা মেহেদী হাসান (৪০) এবং তার সহযোগী কালাম ওরফে কালু হাওলাদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।

যুবলীগ নেতা মেহেদী হাসান গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হাসান মাহমুদ সিকদারের ছেলে ও তার সহযোগী মো. কালাম ওরফে কালু একই গ্রামের জমশেদ হাওলাদারের ছেলে।

হিজলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ‘নরসিংহপুর গ্রামে ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদে পুলিশ রবিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও তার সহযোগী কালু হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় মেহেদী হাসানের শরীর তল্লাশি করে ৩৩০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের বরিশালের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম