চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে মেধাবী শিক্ষার্থী মাহিদের

ঝালকাঠি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩

আহত মাহিদ চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় পঙ্গুত্ব বরন করতে হচ্ছে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহিদের। মাহিদ উপজেলার শুক্তাগড় গ্রামের অটোচালক জিয়া ফকিরের ছেলে।

মাহিদের বাবা অটোচালক জিয়া ফকির বলেন, ‘গত ১৯ জুলাই আমার ছেলে একটি গাছ থেকে পড়ে যায়। এ ঘটনায় তার ডান হাত ও পা ভেঙে যায়।  এরপর থেকে তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আর বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু টাকার অভাবে সেখানে ভর্তি করানো সম্ভব হয়নি। ভালো চিকিৎসা করাতে না পারলে হয়তো তাকে পঙ্গুত্ব বরণ করতে হবে। মাহিদ বর্তমানে ঢাকার উত্তর বাড্ডা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় রয়েছে।'

এ বিষয়ে শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, 'মাহিদ আমার স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র। ওর বাবা খুবই অসহায়। তার পক্ষে মাহিদের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। শিশু শিক্ষার্থী মাহিদের বাবা দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে তার ছেলের চিকিৎসার ব্যয় বহনের জন্য আকুল আবেদন জানিয়েছেন।'

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী