বাংলাদেশের সুসময়ে-দুঃসময়ে ভারত পাশে থাকবে: শ্রিংলা

পিরোজপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১

কথা বলছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল। এভাবেই বাংলাদেশের সুসময়ে-দুঃসময়ে ভারত পাশে থাকবে।’

রবিবার (৯ সেপ্টেম্বর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে আয়োজিত এক সুধী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাই কমিশনার আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশ অসাম্প্রদায়িকতার বন্ধনের দেশ। বাংলাদেশের উন্নয়নের রাজনীতি ভারতও বিশ্বাস করে।’ এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনা সদস্যদের প্রাণ উৎসর্গের বিষয়টি উল্লেখ করেন শ্রিংলা।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি আন্দোলনে ভারত বাংলাদেশের পাশে থাকতে পেরেছে বলে আজও আমরা গর্ববোধ করি। বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী সুসম্পর্কের যে বীজ বপন করেছিলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার সে সম্পর্ক অটুট রেখে চলছে।’

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার কুড়িয়ানায় পাকবাহিনীর রোমহর্ষক অত্যাচারের বিবরণ শুনে ব্যথিত হন।

অুনষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, শের-এ-বাংলার দৌহিত্র ও শের-এ-বাংলা ফাউন্ডেশনের সভাপতি ফাইয়াজুল হক রাজু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী, প্রেস অ্যাটশে রঞ্জন মন্ডল, স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) কাজী মো. শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার কলেজটিতে শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন এবং কলেজ পাঠাগারে বেশকিছু বই উপহার দেন। এর আগে হাই কমিশনার আদমকাঠি এলাকায় পেয়ারা বাগানসহ ভাসমান কৃষি ঐতিহ্য পরিদর্শন করেন।

/টিটি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের