গৌরনদীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১১

বরিশাল বরিশালের গৌরনদীতে কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোতালেব সরদার (১৬) নামের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে বরিশাল আদালতে ওই কিশোরকে সোপর্দ করা হলে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় বৃহস্পতিবার রাতে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল বাশার জানান, ৬ মাস আগে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার রুস্তম সরদারের ছেলে ভ্যানচালক মোতালেব সরদারের সঙ্গে প্রতিবেশী ও কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেড়ানোর কথা বলে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মোতালেব সরদার পৌরসভার গেরাকুল এলাকায় তার দাদা মৃত হাচেন সরদারের বাড়িতে ওই কিশোরীকে নিয়ে যায়।  সকাল সাড়ে ১০টার দিকে দাদীর ঘরে নিয়ে মোতালেব সরদার কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মোতালেবকে আটক করে। দুপুরে পুলিশের কাছে সোপর্দ করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী