‘শেখ হাসিনা শুধু বাংলাদেশ নন, আন্তর্জাতিক নেতা’

ভোলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৩

উন্নয়ন কনসার্ট উপলক্ষে আলোচনা সভায় বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন মহান নেতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।’

সোমবার ভোলা সরকারি স্কুল মাঠে উন্নয়ন কনসার্ট উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে কেউ ভোলার নদীভাঙন রোধ করেনি, প্রধানমন্ত্রী নদীভাঙন রোধে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। দেশের গ্রামগুলো শহরের পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হত্যা লুটপাট করেছে, অনেক অপকর্ম করেছে, এমন কোনও নেতা নেই যাকে বিএনপি অত্যাচার থেকে রক্ষা করেছে। সেই স্মৃতি এখনও মানুষের মনে আছে।’

উন্নয়ন কনসার্ট মন্ত্রী এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নয়ন কনসার্টে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বাস্তবে মঙ্গার কোনও অস্তিত্ব নেই, সেটি এখন জাদুঘরে। আজকে বাংলাদেশের দিগন্তজুড়ে সবুজের ধানক্ষেত শিল্প প্রতিষ্ঠান। দেশের প্রতিটি গ্রাম গ্রামান্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মমতাজ, রেশমি মির্জা, অনুরাধা মুক্তি, হৃদয় খান, ফিডব্যাক সংগীত পরিবেশন করেন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম