‘প্রতিবন্ধীরা বোঝা নয়,তারাও দেশের সম্পদ হতে পারে’

বরিশাল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯

রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়,বরং তারা সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি সক্ষম। শিক্ষার সহায়ক পরিবেশ পেলে তারাও রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বর্তমান শেখ হাসিনার সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

প্রতিবন্ধীদের জন্য সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় বরিশালের বাবুগঞ্জের খানপুরায় মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দু’টি আবাসিক হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।  

দুপুরে মন্ত্রী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর আগে তিনি মহিষাদী সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম