বরিশালে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০৮:২১আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৮:৩০

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বরিশালেও আলাদা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুবর্ণজয়ন্তী উৎসব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। সোমবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলাগুলোতে ডাক্তার থাকে না। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সকেই উন্নত করে দেওয়া হয়েছে। সেগুলো অহবেলিত পড়ে থাকবে, তা হতে পারে না।’

বরিশাল বিভাগের হিজলায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিগগিরই শুরু হবে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশালে রেললাইন যাবে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পায়রা ব্রিজ, বিষখালী ব্রিজ এবং ভোলা-বরিশাল-বরগুনার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে সব পদক্ষেপ নেওয়া হবে।’

সরকার প্রধান আরও বলেন, ‘শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষকদের আবাসন ব্যবস্থার জন্য বহুতল ভবন নির্মাণ করে ফ্লাটের ব্যবস্থা করাসহ ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।’

অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ হাসাপাতালের পক্ষ থেকে বক্তব্য রাখেন– অধ্যক্ষ ডাক্তার ভাষ্কার সাহা। উপস্থিত ছিলেন– বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, নব নির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের