ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই বরিশালে ১৯৩ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৯:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:২৪

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ইলিশ ধরার বিরুদ্ধে জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে প্রথম সপ্তাহে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান জানান, এ পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় এবং ১ হাজার ৭২০ কেজি ইলিশ ও প্রায় ৯ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর থেকে রবিবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে মোট ৫৩৯টি অভিযান ও ২৯২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ১৮০টি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের