পিরোজপুর জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নবাগত জেলা প্রশাসকের

পিরোজপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ২০:১০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:৫৩

   পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, পিরোজপুরের জেলা প্রশাসন হবে দুর্নীতিমুক্ত। এখানে কোনও নিয়োগ বাণিজ্য হবে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি নিজে দুর্নীতি করি না। দুর্নীতিকে প্রশ্রয়ও দেই না। প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা চাই।

তিনি রবিবার (১৪ অক্টোবর) পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক ও সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পিরোজপুরের মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলের বিষয়ে যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে জিরো ট্লারেন্স দেখানো হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা একটি কঠিন সময় পার করতে যাচ্ছি। এ সময় বিভিন্ন মহল বিভিন্নভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ কেউ চেষ্টা করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। অবিলম্বে পিরোজপুরে সব ধরনের কোচিং বাণিজ্য বন্ধ করার ঘোষণা দেন তিনি।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা। আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, বেতার প্রতিনিধি মাহমুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী প্রমুখ।

/জেবি/টিএন/

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের