ভোলায় ব্যারিস্টার মইনুল বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ২০:০৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:১৯

মামলা করার পর ভোলা আদালত প্রঙ্গণে বাদীসহ আইনজীবীরা

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে ভোলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর)  দুপুরে ভোলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়ালি তদন্ত  দিয়েছে ভোলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলায় উল্লেখ্য করা হয়,গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন মইনুল হোসেন। যার মাধ্যমে নারীদের মর্যাদাকে হেয় করা হয়েছে।  তার বক্তব্যও মানহানিকর।  মামলায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শরীফ মোহাম্মদ ছানাউল হক মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়ালি তদন্ত দিয়েছে। আগামী ৩১ অক্টোবর তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম