মঠবাড়িয়ার বড়মাছুয়া স্টিমার ঘাট বিলীন, দুর্ভোগে যাত্রীরা

পিরোজপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ১০:২১আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১০:২৫

ভাঙনে স্টিমার ঘাট নদীতে বিলীন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া স্টিমার ঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ঢাকা ও খুলনা থেকে আসা স্টিমারের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বলেশ্বরের ভাঙন অব্যাহত থাকলে স্টিমারের টিকেট বুকিং কাউন্টারসহ তিনটি দোকান যেকোনও সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, শনিবার (২৭ অক্টোবর) রাতে বড় মাছুয়া স্টিমার ঘাট এলাকা হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে। এতে স্টিমারের পল্টুনে ওঠার সিঁড়ি ও তিনটি বসতঘরসহ ছয়টি দোকান বলেশ্বর নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী মালেক খান বলেন, ‘গত ৩০ বছর ধরে বেড়িবাঁধের বাইরে ঘাট এলাকায় হোটেল ও মুদি দোকান দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু নদী ভাঙনে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি চলে গেছে। এতে করে আমি স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছি।’

স্টিমার ঘাটের সারেং আলী আজম জানান, ১৯৮৮ সালে বিআইডব্লিউটিসির নির্মিত ঘাটটির মাটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়। শনিবার রাতে হঠাৎ করে সেই ফাটল ধরেই দোকান ও বাসাবাড়ি নিয়ে ঘাটের সিঁড়িসহ নদী গর্ভে বিলীন হয়ে যায়।

বড়মাছুয়া স্টিমার ঘাটের তত্বাবধায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘দৈনিক দুটি স্টিমার এই ঘাট থেকে ঢাকা ও খুলনা রুটে চলাচল করে। ঘাট ও সিঁড়ি নদী গর্ভে বিলীন হওয়ার বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের স্টিমারে ওঠানো-নামানোর জন্য দুটি ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন