নকলে সহযোগিতার দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ২৩:১৫আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২৩:১৭

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় জেডিসি পরীক্ষায় নকলে সহযোগিতা করার অভিযোগে গোলামুর রহমান নামের এক প্রভাষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম সরফরাজ এ জরিমানা করেন।    

টিকিকাটা সিনিয়র মাদ্রাসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোর্শেদ  বলেন, ‘বৃহস্পতিবার পরীক্ষার ১ম দিনে টিকিকাটা সিনিয়র মাদ্রাসাকেন্দ্রের কক্ষ পরিদর্শক গোলামুর রহমান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে বাইর থেকে নকল এনে দেয়। বিষয়টি আমার চোখে ধরা পড়ে। এরপর আমি  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজকে বিষয়টি  জানাই। ওই শিক্ষক দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।’

ইউনএও জি.এম সরফরাজ বলেন, ‘পাবলিক পরীক্ষা অপরাধ (সমূহ) ১৯৮০ (৯) ধারায়  শিক্ষক গোলামুর রহমানকে এ জরিমানা  করা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী