ফেসবুক লাইভে ছাত্রীকে নির্যাতন, আটক ৬

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ২২:৪৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৫৫

ফেসবুক লাইভে ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ছয় জন আটক বরিশাল নগরীতে স্কুলছাত্রী নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেখানোর অভিযোগে আটক ৬ তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম টিম বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো- তানভির হোসেন আরিফ, ইমরান হোসেন তুষার, তাজবির রায়হান, তাজিবুল হাসান সায়েম, ফয়সাল হোসেন ও সিয়াম হোসেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, প্রেমের সম্পর্কের জেরে গত ১৮ নভেম্বর ওই ছাত্রীকে তানভিরসহ অন্যরা নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর ঢালে ডেকে নেয়। সেখানে ফেসবুক লাইভ করে স্কুলছাত্রীকে সবাই মিলে মারধর করে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। তার নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হক জানান, স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওবায়দুল হক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই জনকেও গ্রেফতারে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে। 

আরও পড়ুন: ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ২

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম