ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ২

লিয়াকত আলী বাদল, রংপুর
২৩ নভেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৪১

ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক দুই জন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলো আবু রায়হান ও কামরুল হাসান। শুক্রবার (২৩ নভেম্বর) তাদের আটক করা হয়। তাদের বাড়ি টুকুরিয়া ইউনিয়নে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, ‘তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ অমানবিক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দুজনকে আটক করেছি।’

ওসি রেজাউল করিম জানান, মেয়েটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে বাড়িতে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পাশের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এ সময় একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান, আব্দুর রউফের ছেলে কামরুল হাসান ও মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবু মেয়েটিকে অপহরণ করে। পরে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে। ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় পীরগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

ওসি রেজাউল করিম জানান, এলাকার এক তরুণ ধর্ষণের ভিডিওচিত্রের কথা পীরগঞ্জ থানাকে জানালে পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আবু রায়হান ও কামরুল হাসানকে আটক করে। তবে ভিডিও ধারণকারী ফুলবাবুকে এখনও আটক করা যায়নি।

পীরগঞ্জ থানার এসআই তানভীরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ভিডিওটি উদ্ধার করেছি। তবে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সব উদ্ধার করা সম্ভব হয়নি। ফুলবাবুকে আটকের জন্য অভিযান চলছে।’

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রেজাউল করিম।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের