বরিশালের গৌরনদীতে মদ্পানে আলী ঘরামী (২৮) নামে একাধিক মামলার আসামির মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে। আলী ঘরামী একই এলাকার মৃত হোসেন ঘরামীর ছেলে। গৌরনদী মডেল থানার এসআই তাজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (ডিসেম্বর) বিকালে অতিরিক্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আলী। সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হসাপাতালে পাঠান। কিন্তু আর্থিক অনাটনের করণে পরিবার আলীকে বাড়িতে নিয়ে আসে।এরপর শনিবার দুপুর ১২টার দিকে আলীর মৃত্যু হয়।
এসআই তাজেল হোসেন জানান, আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১৫টি মামলা রয়েছে।







