বরিশালের সেই বিতর্কিত রিয়াদ ঢাকায় আটক

বরিশাল প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

বরিশালের সেই বিতর্কিত রিয়াদ ঢাকায় আটক

বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফেইসবুকে রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শেখ রিয়াজ মুহাম্মদ নূরকে আটক করছে র‌্যাব-৩। তাকে শনিবার রাতে ঢাকার সেগুনবাগিচা থেকে আটক করা হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান।

আটক রিয়াদ ‘দৈনিক ৭১ ডটকম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং বরিশাল নগরীর হাসপাতাল রোডের ইকবাল হোসেন ফোরকানের ছেলে।

জানা গেছে, রিয়াদ দীর্ঘদিন ধরে তার ফেইসবুক আইডি থেকে বরিশালের জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক এবং সিনিয়র সাংবাদিক ও নামীদামী ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছিল। এ কারণে বিভিন্ন সময় ওই সব ব্যক্তিরা তার বাবাকে বিষয়টি জানালে তিনি তাদের কাছে ক্ষমা চেয়ে তার ছেলে মাদকাসক্ত বলে জানান।

এরই ধারাবাহিকতায় রিয়াদ তার নিউজ পোর্টালে রাষ্ট্রবিরোধী ‘মিথ্যা ও বানোয়াট খবর’ প্রচারণা শুরু করে। শুধু তাই নয়, রিয়াদ বিভিন্ন স্থানে মোবাইল থেকে ফোন করে নিজেকে ৭১ টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতো বলেও অভিযোগ পাওয়া গেছে।

তার পরিবার থেকে কোনওভাবে সহায়তা না পেয়ে বরিশালের একাধিক ব্যক্তি রিয়াদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৩ তাকে আটক করে। রবিবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের অভিযোগে রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে আটক করেছে র‌্যাব-৩। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম