আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি রিমনের বিরুদ্ধে তদন্ত

বরগুনা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ২১:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:০৭

বরগুনা

বরগুনা-০২ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচনি তদন্ত কমিটি। বুধবার বরগুনা-০১ ও ০২ আসনের নির্বাচনি তদন্ত কমিটি এ তদন্ত শুরু করে। তদন্তের নেতৃত্ব দেন বরিশালের যুগ্ন জেলা ও দায়রা জজ ও নির্বাচনি তদন্ত কমিটির বিচারক মো. মাসুম বিল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন বরগুনা জেলার সহকারী জজ সঞ্জয় পাল।

১৭ ডিসেম্বর সোমবার বরগুনা-০২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসন পাথরঘাটা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার হিরুর পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে এমপি রিমনের সমর্থকরা। এ ঘটনায় গোলাম সরোয়ার হিরুর নির্বাচনি সমন্বকারী আবুল কালাম নির্বাচনি তদন্ত কমিটির কাছে আচরণবিধি লঙ্গন ও পোস্টার-ব্যানার ছিড়ে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ করেন।

তদন্ত কমিটি বরগুনা-২ আসনের পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম সরোয়ার হিরুর নির্বাচনি পোস্টার ছেড়া ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে।

এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার হিরু বলেন,‘বর্তমান এমপি রিমনের লোকজন আমার পোস্টার ছিড়েছে এবং নির্বাচরনি আচরণবিধি লঙ্ঘন করেছে এ বিষয় আমারা নির্বাচন সমন্বয়কারী আবুল কালাম ও নির্বাচনি তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেছি। বিষয়টি তারা তদন্ত করেছে এখন শুধু বিচারের অপেক্ষা।

এবিষয়ে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন বলেন, পোস্টার ছেড়া আর আচরণবিধি লঙ্ঘন এমন অভিযোগ ভুয়া-বানোয়াট। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করছেন।

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার বলেন, ‘আচরণবিধি লঙ্গনের সব অভিযোগ এই কমিটি তদন্ত করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ