বাবরকে কাশিমপুর থেকে বরিশাল কারাগারে স্থানান্তর

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩২




লুৎফুজ্জামান বাবর (ফাইল ছবি) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে গাড়িতে করে তাকে বরিশালে পাঠানো হয়। সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার মো. ইউনুস। তবে কী কারণে তাকে বরিশালে আনা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাননি।

জেলার মো. ইউনুস বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এরপর তাকে কারাগারের কনডেম সেলে রাখা হয়।’

তবে হঠাৎ করে কী কারণে বাবরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে এ প্রশ্নের উত্তরে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জেলার ইউনুস আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় মতিঝিল থানায় দায়ের করা হত্যা মামলা, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ ৩টি মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুুজ্জামান বাবর। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান