পিরোজপুর-২: মহাজোট প্রার্থী মঞ্জুর পক্ষে ভোট চাইলেন স্ত্রী তাসমিমা

পিরোজপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৯ আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

পিরোজপুর-২: মহাজোট প্রার্থী মঞ্জুর পক্ষে ভোট চাইলেন স্ত্রী তাসমিমা পিরোজপুর-২ আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পাদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক সাইকেলে মার্কায় ভোট চাইলেন তার স্ত্রী তাসমিমা হোসেন। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের কাউখালী মানিক মিয়া কিন্ডারগার্টেনে মঞ্জুর নির্বাচনি মত বিনিময় সভায় তিনি সাইকেল মার্কায় ভোট চান। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করার আহ্বান জানান। তাসমিমা পাক্ষিক অনন্যা এর সম্পাদক।
উপজেলা মহিলা পার্টির সভাপতি সানু বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. হুমাউন কবীর রাজু, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমনসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমুদ্রের নীচে ১৮ কিমি সুড়ঙ্গ, ৭ মিনিটেই দেশ বদল!
সমুদ্রের নীচে ১৮ কিমি সুড়ঙ্গ, ৭ মিনিটেই দেশ বদল!
আবারও স্বর্ণের দামে পতন
আবারও স্বর্ণের দামে পতন
টুপি গিলে প্রাণ হারানো ফিওনার জন্য দর্শকপ্রতি অনুদান দেবে মেসিদের লিগের ক্লাব
টুপি গিলে প্রাণ হারানো ফিওনার জন্য দর্শকপ্রতি অনুদান দেবে মেসিদের লিগের ক্লাব
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা