গৌরনদীতে বিএনপি প্রার্থীর বাড়ি থেকে ১৯ নেতাকর্মী আটক

বরিশাল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭

আটক বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের গৌরনদীর বাড়ি থেকে দলের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের শরিকলের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির ১৯ নেতাকর্মীকে আটক করে। এসময় স্বপন বাড়িতেই ছিলেন। এ ঘটনায় শরিকলে আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বরিশাল উত্তর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ও গৌরনদী বন্দরের বাসিন্দা তাসলিমা পারভিন বলেন, আটককৃতরা নেতাকর্মীদের বাড়ি গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায়। সরকারি দলের ইঙ্গিতে নির্বাচনে বিএনপিকে মাঠ শূন্য করতে কোনও মামলা ছাড়াই পুলিশ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের