ঝালকাঠিতে দুই পুলিশ কনস্টেবল লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮

ঝালকাঠি

ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে শহরের স্টেশন রোড থেকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের বাসভবনের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনেস্টবল তৌহিদুল ইসলাম ও মো. তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে দুই কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল মো. তাজউদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী সৈকত, অনিক ও শিশির। পুলিশ অভিযান চালিয়ে শহরের স্টেশন রোড থেকে শেখ রাব্বিকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. হানিফ বলেন, ‘আটক শেখ রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি