কাফনের কাপড় নিয়ে ভোটকেন্দ্রে অবস্থানের ঘোষণা হাতপাখা প্রার্থীর

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩

ইসলামী আন্দোলনের প্রার্থী বরিশাল-৫ (সদর) আসনের হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সিইসি স্বীয় দায়িত্বের স্থান ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মুফতী ফয়জুল করিম ভোটারদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। এতে যদি কেউ বিঘ্নের চেষ্টা করে,তাদের সমুচিত জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, হাতপাখার নেতাকর্মীরা ইতোপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীরা কাফনের কাপড় সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে।

তিনি আরও বলেন, ‘যদি আওয়ামী লীগের ভোট কারচুপি করার ইচ্ছা থাকে তবে নির্বাচন দেওয়ার কী প্রয়োজন ছিল। ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা গ্রহণ করলেই হতো। এসব আনুষ্ঠানিকতার কোনও প্রয়োজনই ছিল না। তাদের জেনে রাখার উচিত পৃথিবীতে কোনও জালিম শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং আওয়ামী লীগেরও সময় ফুরিয়ে আসছে। তাদের এখন সংযত হওয়া উচিত।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ