বরিশালে ৮০৫ ভোটকেন্দ্রের ৪১৬টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

বরিশাল

বরিশালের ৬ আসনে ৮০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টিকে ঝুঁকিপূর্ণ (অতিগুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬শ’ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিজিবি ও র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

বরিশালের ৬ আসনে মোট ভোটার ১৭ লাখ ৮১ হাজার ৬শ’ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯৯ হাজার ৫৮৫ এবং নারী ভোটার ৮ লাখ ৮২ হাজার ৪৪ জন। এসব কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১১৫ কেন্দ্রের মধ্যে ৩৬ ঝূঁকিপূর্ণ। মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৯ হাজার ৪২৮ এবং নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৬০৬ জন। এখানে আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ এবং বিএনপির জহিরউদ্দিন স্বপনসহ মোট প্রতিদ্বন্দ্বী ৪ জন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৩৬টি কেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। ৬৮৫টি কক্ষে ভোট দেবেন ৩ লাখ ২৬ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫০৬জন এবং নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এ আসনে আওয়ামী লীগের মো. শাহেআলম এবং বিএনপির সরদার সরফূদ্দিন আহমেদ সান্টুসহ প্রতিদ্বন্দ্বী ৭ জন।

বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১২৩টি কেন্দ্রের ৪৮টি ঝুঁকিপূর্ণ। ৫৮৭টি কক্ষে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৩৯৯ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৬শ’ ২৫ জন। এ আসনে বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান এবং জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুসহ মোট প্রতিদ্বন্দ্বী ৬ জন। আওয়ামী লীগের প্রার্থী না থাকলেও এখানে নৌকা পেয়েছেন ১৪ দলের টিপু সুলতান এমপি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ১৪৮টি কেন্দ্রের ৫১টি ঝুঁকিপূর্ণ। ৮শ’ ৯৫টি কক্ষে ভোট দেবেন ৩ লাখ ২৩ হাজার ৫৭৩ জন। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৫৮ হাজার ৩৯৪ জন নারী ভোটার। এ আসনে আওয়ামী লীগের পংকজ নাথ এমপি এবং ঐক্যফ্রন্টের ব্যানারে নাগরিক ঐক্যের জেএম নুরুর রহমানসহ মোট প্রতিদ্বন্দ্বী ৭ জন।

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১২৯টি ঝুঁকিপূর্ণ। ৮৯৫টি কক্ষে ভোট দেবেন ৩ লাখ ৯৭ হাজার ৫১৪ জন ভোটার। এর মধ্যে ২ লাখ ৬১৯ জন পুরুষ এবং ১ লাখ ৯৬ হাজার ৮৯৫ জন নারী ভোটার। এ আসনে আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ প্রতিদ্বন্দ্বী মোট ৭ জন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১০৯টি কেন্দ্রের ৯৩ ঝুঁকিপূর্ণ। ৫৫৮টি কক্ষে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৫৪ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৩৮৬ জন। এ আসনে নৌকার প্রার্থী না থাকলেও মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না এবং বিএনপির আবুল হোসেন খানসহ মোট প্রতিদ্বন্দ্বী ৭ জন।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শনিবার বিকালের মধ্যে জেলার ৮০৫টি কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি সরঞ্জামসহ অবস্থান নিয়েছেন। ভোটগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের