বিএনপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৯

বিএনপি সমর্থক শাকিলের বাড়ি বরিশালের রূপাতলী গাউসিয়া সড়কে বিএনপি সমর্থক শাকিল খানের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় শাকিলের মা পারভীন বেগম আহত হয়েছেন। এ ঘটনার জন্য শাকিল মহানগর আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

শাকিলের দাবি, তাদের বাড়ির রাস্তায় এক প্রতিবেশী মালামাল রাখেন। এতে বাধা দেয় তার মা পারভীন বেগম। এ ঘটনায় প্রতিবেশীর পক্ষ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিংকু কর্মকারের নেতত্বে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা শাকিলকে খুঁজতে থাকে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিলে হামলাকারীরা তার মাকে মারধর করে।

এ বিষয়ে জানতে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানানদুর্বৃত্তদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন