মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২৩ আসামি জেলহাজতে

পিরোজপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫

পিরোজপুর নাশকতা চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশের দায়ের করা তিনটি মামলায় বিএনপির ২২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন পিরোজপুর জেলা দায়রা জজ আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিনের সময় শেষ হওয়ায় নেতাকর্মীরা সোমবার (৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আ. মান্নান জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারসহ বিএনপি ২৩ নেতাকর্মী। জেলা জজ আদালতের কৌশলী (পিপি) খান মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য মঠবাড়িয়া-গুদিঘাটা সড়কে নির্মাণাধীন সেতুর মালামাল খালে ফেলে ক্ষতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ এনে গত ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া ৮ নভেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বানচালের চেষ্টার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৬০ জন অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় দুটি মামলাটি দায়ের করেন।

ওই মামলায় উচ্চ আদালতের বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রুহুল আমীন দুলালসহ ২৩ নেতাকর্মীকে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের