আইনজীবীর বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

মামলা চেক প্রতারণার অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এইচএম আলম রশিদ লিখনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার শিকার বাকেরগঞ্জের উজ্জল কুমার দত্ত মামলাটি দায়ের করেন। বিচারক কবির উদ্দিন প্রামাণিক মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।

আইনজীবী লিখন পটুয়াখালী সদরের কেওয়াবুনিয়া বড়বিঘাই এলাকার আব্দুল মজিদের ছেলে।

আদালত সূত্র জানায়, একইসঙ্গে পড়াশুনা করার সুবাদে উজ্জ্বলের সঙ্গে লিখনের সুসম্পর্ক গড়ে ওঠে। লিখনের নগদ টাকার প্রয়োজনে সে তার বন্ধু উজ্জ্বলের কাছে চাওয়া মাত্র ফেরত দেওয়ার শর্তে  ২ লাখ টাকা ধার চায়। গত বছর ২ আগস্ট বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী ভবনে বসে উজ্জ্বল ১ মাস পর ফেরত দেওয়া শর্তে লিখনকে ২ লাখ টাকা ধার দেয়। পরে শর্তের সময়কাল পেরিয়ে গেলে উজ্জ্বল টাকা ফেরত চায়।

গত ১১ নভেম্বর লিখন ধার পরিশোধে ওই পরিমাণ টাকার চেক দেয় উজ্জ্বলকে। চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। গত ২৬ নভেম্বর লিখনকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের কোনও জবাব না দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে লিখন। এ ঘটনায় মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের