খালপাড়ে পরিত্যক্ত অবস্থায় মিলল বস্তাভর্তি বিনামূল্যের ওষুধ

বরিশাল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১০:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১০:৩১




বরিশালে পরিত্যাক্ত অবস্থায় মিলেছে বিনামূল্যে বিতরণের ওষুধ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে রোগীদের মাঝে বিনামূল্যের ওষুধ বিতরণ না করে তা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জানুয়ারি) বস্তাভর্তি বিপুল পরিমাণ মেয়াদাত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছেন স্থানীয়রা।

ইউপি সদস্য সঞ্জয় রায় জানান, সোমবার দুপুরে রাজিহার কমিউনিটি ক্লিনিকের সামনের খালপাড়ে একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে ওই বস্তা থেকে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। খালপাড় থেকে উদ্ধার করা ওই ওষুধ কর্মকর্তাদের দেখানোর জন্য স্থানীয়রা নিজেদের জিম্মায় রেখেছেন। ওষুধ উদ্ধারের পর ওই ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফাতেমাকে পাওয়া যায়নি। ক্লিনিক ছিল তালাবদ্ধ।

স্থানীয়রা জানান, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য রাজিহার বাজারের পূর্ব পাশে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। সেখানে বর্তমানে ফাতেমা আক্তার স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ওই স্বাস্থ্যকর্মী নিয়মিত কমিউনিটি ক্লিনিকে আসেন না। এ কারণে সাধারণ রোগীরাও কোন স্বাস্থ্য সেবা পান না। দেওয়া হয় না বিনামূল্যের ওষুধও। আর দীর্ঘদিন ওষুধ বিতরণ না করায় তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যকর্মী ফাতেমা আক্তার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সোমবার প্রশিক্ষণের জন্য উপজেলা হাসপাতালে অবস্থান করায় ক্লিনিকে আসেননি। তিনি দাবি করেন সপ্তাহের ছয় দিনই তিনি ডিউটি করেন।

তিনি বলেন, ‌‘২০১৭ সালে কমিউনিটি ক্লিনিকে যোগদান করি। এরপর থেকে সপ্তাহের ছয় দিনই ডিউটি করি। আর বস্তা ভরা ওষুধগুলো ছিল ২০১৬ সালের মেয়াদোত্তীর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. আলতাফ হোসেনকেও জানিয়েছিলাম। কিন্তু তিনি ওই ওষুধ রিসিভ করেননি।’ তার দাবি বস্তাভর্তি ওষুধগুলো অন্য কেউ ফেলে দিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান ডা. একেএম মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার (২২ জানুয়ারি) সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম