বন্ধ করে দেওয়া হলো আগৈলঝাড়ার ‘দুস্থ মানবতার হাসপাতাল’

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

বন্ধ করে দেওয়া হলো আগৈলঝাড়ার ‘দুঃস্থ মানবতার হাসপাতাল’ বরিশালের আগৈলঝাড়ায় অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘দুস্থ মানবতার হাসপাতালের’ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক তপন বসু জানান, গত ৩১ জানুয়ারি হতদরিদ্র গৃহবধূ পলি (২২) এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান। বিষয়টিকে ধামাচাপা দিতে মৃত গৃহবধূকে অক্সিজেন দিয়ে শেরেবাংলা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে গৃহবধূকে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে তড়িঘরি করে সৎকার করা হয়।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ফুল্লশ্রী বাইপাস এলাকায় অবস্থিত দুস্থ মানবতার প্রাইভেট হাসাপাতালে অভিযান পরিচালনা করেন। বুধবার অভিযানকালে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল সিকদার, এসআই আব্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, ‘অভিযানকালে ১০ বেডের ওই হাসপাতালে তিনজন এমবিবিএস চিকিৎসক, ছয় জন প্রশিক্ষিত নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় যে জনবল কাঠামো থাকার কথা তা পাওয়া যায়নি। পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের সনদপত্র ছিল না। সর্বোপরি রোগীদের ভুল ও অপচিকিৎসা প্রদানসহ আনাড়ি চিকিৎসকের কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে ভর্তি রোগীদের উপজেলা সরকারি হাসপাতালে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় ওই হাসপাতালটিতে কোনও চিকিৎসক, নার্স ও ল্যাবরেটরি টেকনোলজিস্টের উপস্থিতিও পাওয়া যায়নি।’

একই আদালত উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২(৪) ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা