ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ২৩:২১ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২৩:২১

স্ক্যান্ডিনেভীয় দেশ নরওয়ে এবং নোবেল শান্তি পুরস্কার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানসূচক মন্তব্যের জবাবে এক অভিনব ‘টয়লেট কৌতুকের’ পথ বেছে নিয়েছে নরওয়ে। ট্রাম্প নরওয়েকে একটি ‘শিটহাউস’ (শৌচাগার সমতুল্য) দেশ বলে উল্লেখ করার পর, দেশটির পর্যটন সংস্থা নরওয়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছড়িয়ে থাকা ‘বিশ্বের সবচেয়ে সুন্দর ও চমৎকার শৌচাগারগুলোর’ একটি নির্দেশিকা প্রকাশ করেছে।

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে মিশিগানের পোর্ট হিউরনে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, নরওয়ে আসলে একটি ‘শিটহাউস’ দেশে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞ নাভি পিল্লাইকে চলতি মাসের শুরুতে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পর থেকেই নরওয়ে ও নোবেল কমিটির ওপর ট্রাম্পের ক্ষোভ নতুন করে মাথাচাড়া দেয়। ২০১৮ সালে তিনি হাইতি ও আফ্রিকান দেশগুলোকে ‘শিটহোল’ বললেও সে সময় নরওয়ের মতো দেশ থেকে অভিবাসী নেওয়ার পক্ষপাতী ছিলেন। তবে নোবেল না পাওয়ায় ওসলোর ওপর তিনি আশাহত হন।

ট্রাম্পের মন্তব্যের জবাবে সরকারি সংস্থা ‘ভিজিট নরওয়ে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়ে মেকস শিটহাউসেস গ্রেট অ্যাগেইন নামে একটি ভাইরাল প্রচারণা শুরু করে। সংস্থাটি লেখে, ‘শিটহাউস কান্ট্রি’ নিয়ে কিছু শোরগোল আমাদের কানে এসেছে। আমরা শুধু বলতে পারি, বিশ্বের সবচেয়ে সুন্দর ও চমৎকার কিছু শৌচাগার সত্যিই আমাদের আছে।

এসব পাবলিক টয়লেট স্থাপত্যশৈলীর দিক থেকে অনন্য এবং সমুদ্রপ্রণালি (ফিয়র্ড), পাহাড় ও উত্তর মেরুর আলোকচ্ছটা (নর্দার্ন লাইটস) দেখার সুযোগ দেয়।

ভিজিট নরওয়ের সোশ্যাল মিডিয়া প্রধান ইভজেনিয়া এগোরোভা বার্তা সংস্থা এপি-কে হাসতে হাসতে বলেন, জীবন যখন আপনাকে লেবু দেয়, তখন আপনাকে লেবুর শরবত এবং ভাইরাল কনটেন্ট বানিয়ে নিতে হয়।

নরওয়ের এই তালিকায় রয়েছে সেনজা দ্বীপের ‘গোল্ডেন টয়লেট’ বা গোল্ডেন দাসেন। অবশ্য ট্রাম্প নিজেও আগে স্বর্ণের শৌচাগার নিয়ে বিতর্কে পড়েছেন। তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসের জন্য ভ্যান গঘের একটি চিত্রকর্ম চাওয়া হলে গুগেনহাইম মিউজিয়ামের কিউরেটর ট্রাম্পকে ‘আমেরিকা’ নামের একটি ১৮ ক্যারেট খাঁটি স্বর্ণের শৌচাগার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রচুর ধনসম্পদের ওপর এক ধরনের ব্যঙ্গ ছিল। যুক্তরাজ্যে প্রদর্শনের সময় ২০১৯ সালে সেটি চুরি হয়ে যায়, যা আজও উদ্ধার করা যায়নি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিবেচনা করছে সিরিয়া
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী