রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

ঝালকাঠি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৬
image

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২ ঝালকাঠির রাজাপুরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম সাম্মি আক্তার মনি (১৬)। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজাপুর- ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া গ্রামের টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আরএফএলের পিকআপ ভ্যান চালক রবিউল ইসলামকে (২৭) আটক করেছে।
নিহত সাম্মি উপজেলার ফুলুহার গ্রামের শহিদুল ইসলাম শামিম মোল্লার মেয়ে। পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনি বিজ্ঞান বিভাগ থেকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়েছে ভাণ্ডারিয়া উপজেলার নুর আলমের ছেলে মো. জালাল (২২) ও লক্ষ্মীপুর গ্রামের আলতাফ মীরের ছেলে মোটরসাইকেল চালক নুরুজ্জামান (২৬)।
পুলিশ ও স্থানীয়রা সূত্রগুলোর কাছ থেকে জানা গেছে, রাজাপুরগামী আরএফএলের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৬৫৭) মোটরসাইকেলটিকে রং সাইড দিয়ে গিয়ে সামনাসামনি চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাম্মি আক্তার মনি ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই জন গুরুতরভাবে আহত হয়। তাদের রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সূত্রে সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নানা বিদেশ থেকে বাড়ি আসায় নানাবাড়ি গালুয়ার দুর্গাপুরে থেকেই পরবর্তী পরীক্ষা দিতে চেয়েছিল সাম্মি। সে তার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিয়ে বাড়ি থেকে আত্মীয়দের সঙ্গে মোটরসাইকেলে চড়ে নানাবাড়ির উদ্দেশে বের হয়েছিল।পথিমধ্যে ঘটে দুর্ঘটনা। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মঈনুদ্দিন জানিয়েছেন, পিকআপ ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী