ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত কারারক্ষীসহ আটক দুই

বরিশাল প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ০২:৩০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:৩০

আটক
বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকা থেকে পটুয়াখালী কারাগারের কারারক্ষীসহ দুজনকে ইয়াবাসহ আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। আটক দুজন হলো—কারারক্ষী মাইনুল হাসান ও নগরীর সোহাগ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘প্রতিদিনের মতো এসআই একরামুলের নেতৃত্বে একটি টিম মাদক দ্রব্য উদ্ধার অভিযানে যান। গোপন সূত্রে সংবাদ পেয়ে নগরীর জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করা হয়।

তিনি আরও জানান, সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী, ওই এলাকা থেকেই ইয়াবা বিক্রেতা কারারক্ষী মাইনুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এসআই একরাম বাদী ওই দুজনকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে