বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ চেয়ারম্যানসহ ১২ প্রার্থী নির্বাচিত

বরিশাল প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৩:০২আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৩:০২

(উপরে বাম থেকে) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাইদুর রহমান রিন্টু, গোলাম ফারুক ও শামচুল আল চুন্নু এবং (নীচে বাম থেকে) তরিকুল হাসান মিঠু খান, সৈয়দা মনিরুন্নাহার মেরী ও আব্দুর রইচ সেরনিয়াবাত

 

তৃতীয় ধাপে বরিশালের ৯ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগৈলঝাড়া ও গৌরনদীতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ কারণে এই দুটি উপজেলায় নির্বাচন হবে না।

এর ফলে চূড়ান্তভাবে অংশগ্রহণের জন্য মোট ৫৩ প্রার্থীর মাঝে শুক্রবার দুপুরে প্রতীক বরাদ্দ দেন রিটানিং কর্মকর্তারা।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছে, গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, বাকেরগঞ্জে শামচুল আলম চুন্নু, মুলাদীতে তরিকুল হাসান মিঠু খান ও বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু। এছাড়া ৩টি উপজেলায় পুরুষ ও মহিলাসহ ছয়জন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, নির্বাচনে বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে বরিশালের ৯টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ২৭টি পদে ৫৩ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন ৭টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় ধাপের বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী