প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় বখাটের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৯:৪৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:৪৫

বরিশালের উজিরপুরের গাজীরপাড়ে চার বছরের প্রতিবন্ধ শিশুকে ধর্ষণের মামলায় মনির মোল্লা নামে এক বখাটেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামি মনির উজিরপুরের গাজীরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ২ অক্টোবর মনির ২ টাকার প্রলোভন দেখিয়ে তার প্রতিবেশী প্রতিবন্ধী শিশুকে পাশের  বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুর চিৎকারে স্থানীয় এগিয়ে এলে মনির দৌড়ে পালিয়ে যায়। ঘটনার দিনই প্রতিবন্ধীর শিশুর মা বাদী হয়ে মনিরকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। দীর্ঘ শুনানি ও ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক ওই রায় দেন। যাবজ্জীবন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান