আ.লীগ প্রতিহিংসার রাজনীতি করে না: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৭:০৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৭:৫৪

তোফায়েল আহমেদ

প্রতিহিংসার রাজনীতি করে না বলেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘অত্যাচারী বিএনপি নামক দলটির এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ২০০১ সালের নির্বাচনের পর তারা আমাদের ওপর যে অত্যাচার নির্যাতন করেছে, আমরা তার প্রতিশোধ নেইনি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। যে কারণে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ আওয়ামী লীগে যোগদান করেছেন।’

সোমবার (২৫ মার্চ) দুপুরে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আগামীতে দেখবেন মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিএনপি নামক দলটিকে কেউ খুঁজে পাবে না।’

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা আরও বলেন, ‘ভোলায় নদীভাঙন বন্ধ হয়েছে। ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। সেই গ্যাসের ওপর ভিত্তি করে অনেক কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। আমি যতদিন বাঁচবো, ততদিনই ভোলার উন্নয়নে কাজ করে যাবো।’

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক